Friday, January 29, 2016

রিভিউ - উন্মাদ নভেম্বর ২০১৫ (৩১১)


এই সংখ্যার বিশেষত্ব এই যে , এটি উন্মাদের প্রথম হোয়াইট প্রিন্টে ছাপা  লেমিনেটিংযুক্ত কাভার-যুক্ত সংখ্যা  পাতা কমিয়ে আপোষ করতে হয়েছে যদিও , ৫৬ পাতা থেকে নেমে উন্মাদ এখন ৪৮ পাতার 
প্রচ্ছদ – সাক্ষর দেখে মনে হচ্ছে মেহেদী হকের আঁকা   একটি বিশাল থাম্বস আপ হাতুড়ির মত উন্মাদকে মাটিতে পেরেক-পোতা করছে , উপরে লেখা – ‘লাইক চাই না , ফেসবুক সামলা !’ পোস্টে লাইক পেতে আমাদের সবারই ভাল লাগে  কিন্তু কেউ কেউ লাইক পাবার জন্যে যা করেন , খুবই নিম্ন রুচির  দৃষ্টিকটু 



দ্বিতীয় পাতায় হাঙরের হাত থেকে বাঁচতে উন্মাদের পাখা গজানো ভাল লেগেছে  ৩য় পাতায় টোকাই স্রষ্ঠা নবীর ( মোঃ রফিকুন নবী ). ক্যারিকেচার করেছেন নাসরিন সুলতানা মিতু । তাঁর ন্মদিন কি নভেম্বরে ? গুগল করে বের করতে পারলাম না 

চিঠি বিভাগে উন্মাদে কাজ করা মাহবুবুল আলম মাসুদের স্মৃতিচারণ ভাল লেগেছে  উন্মাদ বৈরাগীদের জন্যে  সংসারীদের জন্যে না  আহসান হাবীবের ‘ভ্রমণ গমনং গচ্ছামি ’ যোগাড় করে পড়ার ইচ্ছা রইল  মাস্ট কার্টুন পছন্দ হয়েছে 

আহসান হাবীবের ‘চোখের কালি ’ অসাধারণ  জি বাংলার চোখের বালি সিরিয়ালকে প্যারোডি করে লেখা  সুন্দর ক্লাসিকগুলোকে কিভাবে মার্ডার করা হচ্ছে , জি বাংলার সিরিয়াল তার অতি-সাম্প্রতিক উজ্জ্বল দৃষ্টান্ত  মোদ্দা কথা আহসান হাবীব আশালতাকে দিয়ে  বলে দিয়েছেন 

রবীন্দ্রনাথ রাইফেল লোড করছেন শেষে  পড়া ক্লাসিকগুলোর মার্ডার দেখে আমারও সময়ে সময়ে আমারই ইচ্ছা করে পরিচালকদের ক্রসফায়ারে ফেলতে 


রাজীবের বাজরাঙ্গি ব্রাদার ,সালমানের বজরঙ্গি ভাইজানের প্যারোডি  মোটামুটি লেগেছে  সালমানকে দেখে হরিণের ভয় পাওয়া একই সাথে কমেডি  ট্রাজেডি  যারা জানেন না তাদের বলছি , হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রে কাজ করার সময় ১৯৯৮ সালে ২৬-২৯ সেপ্টেম্বরের মধ্যে  রাজস্থানের ভাওয়াদে দুটি চিনকারা  গোদা ফার্মে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। আইনের মারপ্যাচে সাময়িক হাজতে থাকতে হলেও সাজা থেকে এখনও বেঁচে আছেন তিনি 
নাসিফ আহমেদের ‘বাপের বাড়ি চললাম’ এর শেষ উন্মাদ স্টাইলটাই জবর লেগেছে । বাকিগুলো চলে কোনরকম ।
ঘোস্ট মিউজিয়াম (আয়ান), অভিনয় চক্র , কিন্তু কেন পড়ে আনন্দ পেয়েছি । এবারের পরিদর্শন মহাশূণ্যে । এক্সসিলেন্ট পিস ।


দুটি প্রবন্ধ আছে এ সংখ্যায় । হাজ্জাজ-বিন-ইউসুফের মাঙ্গা এবং গ্রাফিক নভেল (বেনামা ) । দুটি রচনাই তথ্য সমৃদ্ধ । তবে মাঙ্গাতে একটি তথ্যগত ভুল আছে । পাঠকের মৃত্যু প্রমথ চৌধুরী দ্রষ্টব্য লিখা । এটি বনফুল দ্রষ্টব্য হবে । নিচের ছবিটি পৃথিবীর প্রাচীনতম কমিকস স্ট্রিপ (সম্ভবত ) । ৫০০০ বছর আগে ইরানে পাওয়া গেছে । 

সে এবং সে (প্রবাল ),উন্মাদ দৃষ্টিতে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড,বিদেশী কার্টুন,এলিয়েনের আমাদের সাথে যোগাযোগ করতে না পারার কারণ তেমন মজা  লাগেনি ।
বিজ্ঞাপন যারা দেয় তারাই আছে । নতুন অতিথি হিসেবে কথাপ্রকাশ এর বিজ্ঞাপন দেখলাম । এজন্যে সাক্ষাৎকার অংশ কোরবানি দিতে হয়েছে । নিয়মিত আয়োজন জোকস এ সংখ্যায় অনুপস্থিত ।








No comments:

Post a Comment