Friday, January 22, 2016

রিভিউ - উন্মাদ জানুয়ারি ২০১৬ (৩১৩)


প্রচ্ছদ – মোটামুটি । ফ্রান্সের বিখ্যাত ভাস্কর্যবিদ অগাস্তে রডিন এর ‘দি থিংকার’ এর অবলম্বনে এবারের  প্রচ্ছদ । চিন্তাশীল ভাবুক ব্যক্তি মূল ভাস্কর্যে ভাবছিল, আর এখানে উন্মাদ ফিচকামি করছে ।



দুই ধারের কাভার পেজ এ উন্মাদ প্রতিদিন পাওয়ার জন্যে বিজ্ঞাপন ,অবশ্যই টাকার বিনিময়ে । বাংলালিংক আর গ্রামীণফোনে । প্রতিদিন ২.৩৭ টাকা খরচ করতে হবে পেতে হলে । জানি না এমন বোকা আছে কিনা যারা নেবে । কিছু লোক নিলেও অবশ্য পত্রিকার জন্য ভাল আয়ের উৎস হতে পারে ।

১ আর ২ পাতা আকর্ষণ করল না । ৩য় পাতায় উন্মাদ ২০১৫ থেকে ২০১৬ তে কুমিরের মুখে ঝাঁপ দিচ্ছে । হ্যাপি নিউ ইয়ার কার্টুনটা দারুণ ।

চিঠিপত্র ও প্রেমপত্র – 
নভেম্বর ২০১৫ সংখ্যা থেকে উন্মাদ হোয়াইট প্রিন্ট । পৃষ্ঠা সংখ্যা কমাতে হয়েছে অবশ্য । ৫৬ পাতা থেকে কমে পৃষ্ঠা সংখ্যা এখন ৪৮ । পত্রলেখক শাকিব বনানী থেকে এটাকে স্বাগত জানিয়েছেন । যদিও আমি সন্দিহান – এই পড়তি বাজারে হোয়াইট প্রিন্টে যাওয়াটা ব্যবসায়িক দিক দিয়ে কতটা ভাল হবে । দাম যতদিন ঠিক থাকবে  পাঠক অবশ্য গা করবে না , ঝামেলা হবে দামটা যখন বাড়বে । জুয়েল অপটিকস আর একটি রিংটোন কম্পানী ছাড়া বিজ্ঞাপন তো দেখিনা অন্য কারো । কভারগুলো লেমিনেশন করানোতে পত্রিকাটি যে আরো সংরক্ষণযোগ্য হয়েছে – সে বিষয়ে আমি একমত ।  আজিমপুর থেকে শায়লা রঙিন করতে বলেছেন উন্মাদকে । বিক্রি দেদার থাকলে রঙ্গিন এতদিনে হয়ে যেত । রঙিন করায় দাম বাড়লে পত্রলেখিকাও কিনবেন কিনা আমার সন্দেহ আছে । মাস্ট কার্টুন টা বেশ ।

উন্মাদ টিভি চ্যানেল  কার্টুনে ডোরেমন আর রান্নার উপস্থাপিকার এনাকোণ্ডার সুপ ভাল লেগেছে । উন্মাদ MAD MAX মাথার উপর দিয়ে গেল । একদম ভাল লাগেনি । হোটেল ট্রান্সিলভানিয়া এর প্যারোডি ভাল লাগেনি ।



দৃশ্য-চিত্রের ব্যখ্যা কোন হাসির উদ্রেক করতে পারল না । নাফিস আহমেদের সঠিক লোককে সঠিক পদে নিয়োগ দেয়ার উপায় দুর্দান্ত হয়েছে ।

মোরশেদ মিশুর উন্মাদ যদি, হ্যাপি নিউ ইয়ার জোকস , বিদেশি হ্যাপি নিউ ইয়ার কার্টুন,কোলাজ কার্টুন ,একটি ফ্রিজের ইন্টারভিউ  ভাল লাগেনি ।

সোনালি ইসলামের হ্যাপি নিউ ইয়ার ভাল লেগেছে ।

তন্ময়ের ভূত চক্র , ফয়সালের নানান রং  ভাল লেগেছে । তানজিম আর হাজ্জাজের যৌথ প্রযোজনা একদিন পথের আইডিয়া আঁকা দারুণ । এলিয়েনকে দেখে সৎ সাজা , তারপর আবার যেই-কে-সেই অসৎ হয়ে যাওয়া ... হা হা হা ! পরিদর্শন বরাবরের মত মান বজায় রাখতে পেরেছে । ১০ এ ৮ দেওয়া যায় । নিউটনের বাল্য বন্ধু দাবি করে আঙ্কেল ডাকতে মানা করা ,সাদা কালো বলে জেব্রাকে প্রাচীনতম প্রাণী বলা , শেষমেশ উন্মাদকে ধরে মঙ্গলে পাঠিয়ে দেয়া । দারুণ ।


কিনে ৩০ টাকা পানিতে যায়নি বলতে পারি  । 

No comments:

Post a Comment